পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ৮১ শতাংশ


পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ৮১ শতাংশ


বাংলা নিউস রিপোর্ট ২৪: এ প্রকল্পের ভৌতিক অগ্রগতি ৭১ শতাংশ। এছাড়া জাজিরা সংযোগ সড়ক, মাওয়া সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২ এর কাজ শতভাগ শেষ হয়েছে। নদীশাসনের কাজ ৫৯ শতাংশ শেষ হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। আরো জানানো হয়, ওই সেতু প্রকল্প এলাকায় সবুজায়ন ও সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সেতুর উভয় পাশে চলতি বছরের জুন পর্যন্ত এক লাখ ৬৯ হাজার ৯৫৭টি গাছ লাগানো হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন বাবলা ও রাবেয়া আলীম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বিআরটিসির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন চলমান মেগা প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পদ্মা সেতু প্রকল্প এলাকায় একটি যাদুঘর স্থাপনের কাজ চলমান রয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ২০২৩টি নমুনা যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি একাব্বর হোসেন সাংবাদিকদের জানান, পদ্মা সেতুর কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আর বিআরটিসির ডিপো ম্যানেজারদের দায়িত্ব পালনে আরো বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলমান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাজ দ্রæত ও টেকসই করার পরামর্শ দেওয়া হয়।

Read In English:


The physical progress of the project is 71 percent. Besides, the work of Jajira connection road, Mawa connection road, and service area-2 have been completed.

59 percent of the river administration ended. This information was given in the second meeting of the Parliamentary Standing Committee on Road Transport and Bridge Ministry held in the Jatiya Sangsad Bhaban on Sunday.

It is further informed that massive initiative has been taken to increase the green area and beautification of the bridge project area. That's why, on both sides of the bridge, one lakh 69 thousand 957 trees were planted till June this year. President of the parliamentary committee.

Chaibabar Hossain presided over the meeting of the committee members Road Transport and Construction Minister Obaidul Quader, Enamul Haque, Md. Hasibur Rahman Swapan, Md. Abu Zahir, Rezwan Ahmed Tawfiq, Md. Chalim Uddin Tarafdar, Sheikh Salahuddin, Syed Abu Hossain Babla and Rabeya Alim and the concerned officials were present.

The committee sources said that in the meeting, the overall activities of BRTC and the future action plans and the progress of the latest status and implementation of ongoing Megaprojects under the Road Transport and Highways Department and Bridge Division Discussions are held.

At the time, the Ministry of Road Transport and Bridge Division said it was informed that a museum was being set up in the Padma bridge project area. By June this year, 2023 samples have been preserved in the museum.

After the meeting, the chairman of the committee, Ekbabar Hossain told reporters that he expressed his satisfaction over the work of Padma bridge.

It has been recommended that the ministry take necessary measures to ensure greater transparency and accountability of BRTC depot managers. Besides, it has been advised to work on highways and highways in different areas of the country.
পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ৮১ শতাংশ পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ৮১ শতাংশ Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.