যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’


যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’


বাংলা নিউস রিপোর্ট ২৪: ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৭ জুলাই। এরপর দর্শক অপেক্ষা করে বসে ছিল মারভেল কমিকসের এই সুপারহিরোর নতুন ছবির জন্য।

ঠিক দুই বছর পর ২ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’। আগামীকাল শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে। ঢাকার দর্শকেরা আগামীকাল থেকে ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।

‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ছবিটি পরিচালনা করেছেন জন ওয়াটস। ছবিতে ‘স্পাইডার-ম্যান’ চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড।

এর আগে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবিতেও তিনি একই চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। সাড়ে ১৭ কোটি ডলার বাজেটের সেই ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৮৮ কোটি ডলার। এ ছাড়া ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে।

এবার ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ছবিতে নতুন এক শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে স্পাইডিকে। স্কুলের এক শিক্ষা সফরে ইউরোপ ভ্রমণে যান স্পাইডার-ম্যানের অলটার ইগো চরিত্র পিটার পার্কার।

ওই শিক্ষা সফরে যাবেন পিটারের পছন্দের মানুষ, স্কুলের আরেক শিক্ষার্থী এমজে। ইউরোপ ভ্রমণে গিয়ে নিজের মতো করে সময় কাটানোর পাশাপাশি এমজেকে ভালোবাসার কথা জানানোর পরিকল্পনা করেন পিটার। এমজে চরিত্রে অভিনয় করেছেন গায়িকা ও অভিনেত্রী জেনডায়া।

বার্তা সংস্থা রয়টার্সকে টম হল্যান্ড বলেন, স্পাইডার-ম্যানকে নিউইয়র্কের কুইন্স এলাকা থেকে বিশ্বের অন্যান্য শহরে পাঠানো হচ্ছে। তাঁকে লন্ডন, ভেনিস ও প্রাগে ঘুরতে দেখা যাবে। সিনেমায় দেখা যাবে, স্পাইডার-ম্যানের পোশাকে দেখা দিতে চান না পিটার। সুপারহিরোর ভূমিকা থেকে একটু বিরতি নিতে চান।

কিন্তু যেখানেই যাচ্ছেন, বিপদ পিছু নিচ্ছে তাঁর। বেশ নাজুক পরিস্থিতিতে ফেলা হয় স্পাইডার-ম্যানকে। এ সিনেমায় থাকছে নতুন চমক। স্পাইডার-ম্যানের আগে থেকে বিপদ টের পাওয়ার অনুভূতি ‘স্পাইডি সেন্স’-এর নাম বদলে যাবে এ সিনেমায়।

মারভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের শেষ সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’। ভুয়া সংবাদ ও সংবাদকে বিকৃতভাবে উপস্থাপন করার বিষয়গুলোও উঠে আসবে এ সিনেমায়।

সিনেমার নতুন একটি চরিত্র কুয়েন্টিন বেকের ভূমিকায় অভিনয় করছেন জ্যাক গিলেনহাল। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করি, যেখানে প্রচুর জটিলতার মধ্য দিয়ে যেতে হয় আমাদের।

মানুষ জানে না, তার চারপাশে কীভাবে কী হচ্ছে।নির্মাতাদের সূত্রে জানা গেছে, ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ১৬ কোটি ডলার।

Read In English:


The movie 'Spider-Man: Homecoming' was released in theaters on July 7, 2017. After that, the audience was waiting for Marvel Comics' new superhero photo. Just two years later on July 2, Spider-Man: Far from Home was released in the United States.

The film is being released on Friday in Bangladesh. The viewers of Dhaka will see the picture from Star CinePlace from tomorrow.

'Spider-man: Far from Home' is directed by John Watts. Tom Holland starred in the movie 'Spider-Man'. Earlier, he was praised by playing the same role in 'Spider-Man: Homkamming'.

The $ 17 billion dollar budget has so far earned 88 million dollars Apart from this, some films in the Avengers series have been seen in him.

Now Spidey can be seen to face a new enemy in the movie Spider-Man: Far from Home. Spider-Man's Alter Ego character Peter Parker visits Europe for an education tour.

Peter's favorite people will go to that education tour, another school MJ. Peter traveled to Europe and planned to tell about the love of Make as well as spending time with himself. Ayaka and actress Zendaya performed in the role of MJ

Tom Holland told Reuters news agency Spider-Man was sent from Queens area in New York to other cities around the world. He will be seen in London, Venice, and Prague.

In the film, Peter does not want to appear in Spider-Man's clothes. Want to take a break from the superhero role. But wherever he is going, the danger is behind him. Spider-Man was cast in a very delicate situation.

There will be new surprises in this film. Spider-Man will be known to be in danger before the name of 'Spidi Sense' will be changed in this film.

The story of the movie 'Avengers: Endgame', which ended in 'Marvel' Avengers' series, will start from 'Spider-man: Far from Home'. In this film, things will be discussed in a distorted way.

Jack Gyllenhaal is acting as a new character in the movie, Quentin Beck. He said, 'We live in a time where we have to go through a lot of complexity to make us People do not know what's going on around them.

According to the sources, Spider-Man: Homkamming has cost $ 160 million to create the image.
যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.