দিশেহারা হয়ে পড়লেন বলিউড তারকা দিশা পাটানি


দিশেহারা হয়ে পড়লেন বলিউড তারকা দিশা পাটানি


বাংলা নিউস রিপোর্ট ২৪: নতুন ছবি হবে। দরকার একটা নীল ও স্বচ্ছ জলের সৈকত। কিন্তু কোথায় সেটা? নায়ক-নায়িকাসহ চলল সাগর-সন্ধান।

অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে চার মাস বোম্বে, গোয়া আর মরিশাস ঘুরে দিশেহারা হয়ে পড়লেন বলিউড তারকা দিশা পাটানি। অবশেষে পাওয়া গেছে নীল সাগর।

শিগগির শুরু হবে মোহিত সুরির নতুন ছবি ‘মালাং’-এর শুটিং। এখনকার বলিউডের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী দিশা পাটানি হবেন সেই ছবির নায়িকা।

সালমান খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে অভিনয়ের পর তাঁর বৃহস্পতি এখন তুঙ্গে। যেখানেই হাত রাখছেন, সোনা হয়ে যাচ্ছে। তাঁর আগের ছবিগুলো ছিল শতকোটির ঘরে, আর ভারত হাঁটছে ২ শতকোটির দিকে।

‘ভারত’ ছবিতে দিশাকে কসরত করতে দেখা গেছে ডাঙায়। ‘মালাং’ ছবিতে দেখা যাবে জলে। তাঁর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, নতুন ছবিতে তিনি হয়ে উঠবেন জলফড়িং।

স্কুবা ডাইভিং, কাইট সার্ফিংসহ নীল জলের নিচে চড়ে বেড়াতে দেখা যাবে দিশাকে। এ রকম চরিত্র চনমনে গড়নের এই অভিনেত্রীর বিশেষ পছন্দের। সুতরাং ভক্তদের জন্য শুরু হচ্ছে এক নতুন দিশাকে আবিষ্কারের অপেক্ষা।

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘বাঘি টু’, ‘ভারত’ ছবিগুলো শতকোটি রুপি আয় করায় দিশা ক্রমশ কাঙ্ক্ষিত হয়ে উঠছেন। আর প্রতিটি ছবিতেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

Read In English:


New pictures will be. Need a blue and transparent water beach But where is that? Sea-explorer along with the sea-search Actor Aditya Roy Kapoor, along with four-month-long Bombay, Goa, and Mauritius, became stricken with Bollywood star Disha Patani. Finally, the blue sea found.

The movie 'Malang' will be shot soon for the new movie Mohit Suri. The heroine of the movie that will be Bollywood's most appealing actress Deisha Patani After starring with Salman Khan in 'India' Wherever the hand is placed, the gold is going on. Her previous pictures were in the hundredth house, and India walks in the twentieth century.

The 'India' movie was seen to drill in the direction of the sky. In the 'Malang' film can be seen in the water. A source close to him said that in the new film, he will become the waterfall.

Scuba diving, Kite Surfing can be seen driving the blue water below the blue waters. This type of character is a special choice of actress. So the start of the fans is waiting for the discovery of a new direction.

'MS Dhoni: The Untold Story', 'Baghi To', 'India' are becoming more and more desirable in earning hundreds of rupees for making films. And this actress is going to surpass herself in every film.
দিশেহারা হয়ে পড়লেন বলিউড তারকা দিশা পাটানি দিশেহারা হয়ে পড়লেন বলিউড তারকা দিশা পাটানি Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.