মৌসুমী ও আমিন খান অভিনয় করবেন


মৌসুমী ও আমিন খান অভিনয় করবেন


বাংলা নিউস রিপোর্ট ২৪: চলচ্চিত্রপাড়ায় কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, মৌসুমী ও আমিন খান অনেক দিন পর আবার জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন। ছবির নাম ‘আগুন’। ছবিতে ঢাকার চলচ্চিত্রের এই দুই তারকার অভিনয়ের ব্যাপারটি ছবির পরিচালক বদিউল আলম খোকন নিজেই বিভিন্ন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এফডিসিতে ২৩ জুলাই থেকে ছবির শুটিং হবে। কিন্তু আজ বুধবার দুপুরে মৌসুমী ও আমিন খানের সঙ্গে যোগাযোগ করার পর জানা গেছে, এ ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। তাই তাঁরা জানেন না।

‘আগুন’ ছবির ব্যাপারে জিজ্ঞাসা করার পর অবাক হন আমিন খান। বললেন, ‘আমি অভিনয় করছি, তা আমি নিজেই জানি না! কী অদ্ভুত।’ পরিচালক বদিউল আলম খোকন নাকি এর মধ্যে আমিন খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

আমিন খান বলেন, ‘দিন দশেক আগে তিনি ফোন করে জানতে চান, আমার শিডিউল আছে কি না। কয়েক দিন লাগবে তাঁর। তাঁকে বলেছি, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করছি, তাই হুট করে বললে সময় দিতে পারব না। সব মিলিয়ে তাঁর সঙ্গে এক মিনিট আলাপ হয়েছে। তাঁকে হ্যাঁ বা না কিছুই বলিনি।

আমিন খান এখন ওয়ালটনের ব্র্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘অফিসের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়। আর এখন হাতে যে ছবিগুলো আছে, তার কাজ শেষ করতেই নভেম্বর পর্যন্ত লাগবে। এই সময় আর কোনো ছবির কাজ করা আমার পক্ষে সম্ভব না।’

এদিকে চিত্রনায়িকা মৌসুমীও ‘আগুন’ ছবিতে অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করতে পারেননি। বললেন, ‘পরিচালক একবার যোগাযোগ করেছিলেন। এভাবে তো কাজ করা হয় না। একটা ছবিতে কাজ করতে গেলে চিত্রনাট্য নিয়ে বসতে হয়। আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হয়। এসব কিছু চূড়ান্ত না হলে ছবিটি করছি, এমনটা বলা উচিত না।’

এদিকে মৌসুমী ও আমিন খানের অভিনয়ের ব্যাপারে জানার জন্য পরিচালক বদিউল আলম খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

জানা গেছে, ‘আগুন’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান। এই ছবিতে নায়িকা হচ্ছেন নবাগত জাহারা মিতু। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন কমল সরকার। পরিচালক আগেই জানিয়েছেন, এই ছবির গল্প পুলিশ, সাংবাদিক আর ভিলেনের।

পুরোপুরি অ্যাকশনধর্মী এই ছবিতে শাকিব খানের ভাই আর ভাবির চরিত্রে অভিনয় করবেন আমিন খান ও মৌসুমী। ‘আগুন’ সিনেমার বেশির ভাগ শুটিং হবে বাংলাদেশে। ছবির সব গান আর কিছু দৃশ্যের শুটিং করা হবে দেশের বাইরে।

Read In English: 


It is being heard for a few days in the film para, Moushumi and Amin Khan are going back to the screen after a couple of days. The name of the photo is 'Fire'.

The film's director, Badiul Alam Khokan, confirmed the news of the role of the two stars in the film. He further said that shooting will be done on July 23rd in FDC. But after contacting Moushumi and Amin Khan on Wednesday noon, there was no final discussion with them. So they do not know.

Amin Khan was surprised after asking about the 'fire' picture. He said, 'I am acting, I do not know it myself! It's weird. "Director Badiul Alam Khokan did contact Amin Khan.

Amin Khan said, 'I want to know if I have my schedule or not ten days ago. It will take a few days for her. I told him, I am working in an organization, so I can not give time to say hastily. Together he had a minute talk with him. He did not say yes or no.

Amin Khan is now serving as the Executive Director of Walton's Brand Management. He said, 'We have to be very busy with the work of the office. And now there are pictures in hand, it will take until November. It is not possible for me to work on any other picture at this time. '

Meanwhile, the filmmaker Moushumi could not confirm the role of 'Fire'. He said, 'The manager once contacted. This is not done in such away. If you want to work in a film, sit down with the screenplay. There are some more related topics to discuss. If these things are not final, do not say that I am doing the film. '

Meanwhile, an attempt was made to contact the director Badiul Alam Khokan to learn about Mausumi and Amin Khan's acting. His mobile phone is found off.

It is known that in the film 'Fire' will play the lead role in the role of Dhaloid top hero Shakib Khan. The heroine is the newcomer Zahara Mitu in this movie Kamal Sarkar wrote the story and dialogue of the film.

The director has already said that the story of this picture is Police, Journalist and Villain. Amin Khan and Moushumi will play the role of Shakib Khan's brother and Bhabhi in this completely action-packed film. Most of the movie 'Fire' will be shot in Bangladesh. All the songs in the picture and some scenes will be shot out of the country.
মৌসুমী ও আমিন খান অভিনয় করবেন মৌসুমী ও আমিন খান অভিনয় করবেন Reviewed by Shuvo Ahamed on July 17, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.