একটা দৃশ্যের জন্য কোটি কোটি রুপি!


একটা দৃশ্যের জন্য কোটি কোটি রুপি!


বাংলা নিউস রিপোর্ট ২৪: অপেক্ষার প্রহর গুনছেন প্রভাসের অনুরাগীরা। ‘বাহুবলী’ ছবির অসামান্য সাফল্যের পর রাতারাতি তারকা হয়ে ওঠেন দক্ষিণী নায়ক প্রভাস। এই ছবি মুক্তির পর প্রভাসের অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। এমনকি বলিউড নায়িকারাও এই দক্ষিণী নায়কের পেশিবহুল শরীরে মজেছেন।

বড় পর্দায় আবার ঝড় তুলতে আসছেন তিনি ‘সাহো’ ছবি নিয়ে। এই ছবিতে তাঁকে রোমহর্ষক অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। আর ‘সাহো’ ছবির জন্য মুড়িমুড়কির মতো অর্থ ওড়াচ্ছেন নির্মাতারা। ছবির একটা অ্যাকশন দৃশ্যের জন্য কোটি কোটি রুপি খরচ করেছেন।

প্রভাসের হাতে ভারী তলোয়ার নয়, ‘সাহো’ ছবিতে তাঁর হাতে দেখা যাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ঘোড়া বা হাতির পিঠে নয়, এ ছবিতে মোটরবাইকে চড়ে গায়ে কাঁটা দেওয়া নানা অ্যাকশন দৃশ্য করতে দেখা যাবে এই নায়ককে।

‘সাহো’র নির্মাতা জলের মতো অর্থ খরচ করছেন ছবিটি নির্মাণের পেছনে। জানা গেছে, তাঁরা প্রভাসের এই ছবিকে এ বছরের সবচেয়ে বড় অ্যাকশন-বিনোদন ছবি বানাতে কোথাও এতটুকু কার্পণ্য করছেন না।

সংশ্লিষ্ট একটি সূত্র থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, আট মিনিটের একটা অ্যাকশন দৃশ্যের জন্য ৭০ কোটি রুপি খরচ করা হয়েছে। দর্শক এখানে আসল গাড়ি হাওয়ায় উড়তে দেখবে।

‘সাহো’ ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন হলিউডের অ্যাকশন নির্দেশক কেনি বেটস। ছবির টিজার দেখে অনেকের বক্তব্য, ‘সাহো’ ছবিটি সিনেমাটোগ্রাফির দিক থেকে ভারতীয় ছবির দুনিয়ায় ইতিহাস তৈরি করতে পারে।

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ‘সাহো’ মুক্তি পাবে। ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরকে। পরিচালক সুজিত। পরিচালিত ছবিটি হিন্দি, তামিল আর তেলেগু ভাষায় মুক্তি পাবে। এদিকে ‘সাহো’ ছবিকে টক্কর দিতে আসছে ‘বাটলা হাউস’ ও ‘মিশন মঙ্গল’ ছবি দুটি।

Read In English:


Waiting for the waiters Prabhas fans After the outstanding success of 'Bahubali', Southern Hero Prabhas became the star on an overnight stay.

After the release of the picture, the number of fans of Prabhas is sky Even the Bollywood heroes are also muscular in this muscular body of the southern hero.

He is coming to the storm again on the big screen, he will take pictures of 'Saho'. In this film, he will be seen in the romantic action scene.

And the makers are picking up the meaning of "Saho" for the film. Have spent billions of rupees for an action scene on the photo.

He is not a heavy sword in the hands of Prabhas, but in the movie 'Saho' he can be seen in the latest sophisticated firearms.

Not at the horse or the elephant, this action will be seen to show the action of the motorbike riding on the motorbike and the hero. 'Creating the power of Saho is spending money like water to build the image behind the film.

It is known that they are not doing so much to make this picture of Prabhas the biggest action-entertainment film of this year.

The media has learned from a relevant source that, for an eight-minute action scene, Rs 70 crore was spent. The visitors will see the real car flying in the air.

Hollywood actress Kenny Bates is running the action scene of 'Saho'. Many people have seen the film teaser, 'Saho' can create history in the Indian film world from cinematography.

On August 15, 'Saho' will be released on Independence Day. Bollywood star Shraddha Kapoor will be seen opposite Prabhas in the film. Director Sujit.

The directed film will be released in Hindi, Tamil and Telugu languages. On the other hand, 'Batla House' and 'Mission Mangal' are coming together for the 'Saho' movie.
একটা দৃশ্যের জন্য কোটি কোটি রুপি! একটা দৃশ্যের জন্য কোটি কোটি রুপি! Reviewed by Shuvo Ahamed on July 17, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.