শাহরুখের ৪০ বার দেখা চলচ্চিত্র
বাংলা নিউস রিপোর্ট ২৪: বনের রাজা সিংহ মুফাসা তার একমাত্র সন্তান সিমবাকে বলেছে, ‘সব সময় মনে রাখবে, তুমি কে।’ পিতার সেই উপদেশ মনে রেখেছে সিমবা। আর তাই তো টিজারের শুরুতেই শোনা যায়, ‘ম্যাঁয় হুঁ সিমবা। মুফাসা কা বেটা।’
হ্যাঁ, ‘দ্য লায়ন কিং’ ছবির রিমেকে বড় পর্দার আইকনিক চরিত্র মুফাসা আর তার ছেলে সিমবার কণ্ঠ দিচ্ছেন ‘বলিউডের কিং’ শাহরুখ খান আর তাঁর ছেলে আরিয়ান খান। ছবির মুক্তিকে সামনে রেখে শাহরুখ জানান, ১৯৯৪ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিটি তিনি ৪০ বার দেখেছেন!
ই টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, শাহরুখ খান এই ছবির প্রচারণার জন্য এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যখন “দ্য লায়ন কিং” ছবিটি মুক্তি পায়, তখন থেকেই ছবিটি দেখতে শুরু করেছি। আর আমার বিভিন্ন বয়সের তিনটি সন্তান আছে। আমরা প্রায়ই বাসায় পিৎজা বা দোসা বানাতাম। আর বাসায় সিনেমা দেখার একটা পরিবেশ বানিয়ে সবাই মিলে বসে যেতাম “দ্য লায়ন কিং” দেখতে।’
মানে খাবার আর আরিয়ান, সুহানা আর আবরামদের নিয়ে অসংখ্যবার ছবিটি দেখেছেন তিনি। শাহরুখ খান আরও বলেন, ‘আমি ৪০ বার ছবিটি দেখেছি। হয়তো প্রতিবার পুরোটা দেখা হয়নি। কিন্তু এখনো আমার সন্তানেরা যখনই ছবিটা দেখতে বসে, আমিও তাদের সঙ্গে বসে যাই।’
‘দ্য লায়ন কিং’ ছবির টিজারের শুরুতে শোনা যায় সিমবার কণ্ঠ, ‘আমি সিমবা, মুফাসার সন্তান।’ এক মুহূর্তের জন্য সেই কণ্ঠ দর্শককে বিভ্রান্ত করবে। মনে হবে, শাহরুখ খানের কণ্ঠ শুনছেন। কিছুক্ষণ মন দিয়ে শোনার পর বাবা আর ছেলের কণ্ঠের সূক্ষ্ম পার্থক্য ধরতে পারবে সবাই। আরিয়ান শুধু বাবার মতো দেখতেই হননি, বাবার কণ্ঠস্বরও পেয়েছেন। শাহরুখ খান বলেছেন, তিনি আরিয়ানকে দেখেন আর তাঁর নিজেরই ভ্রম হয়।
আরিয়ানকে দেখে শাহরুখের মনে হয়, তিনি চোখের সামনে নিজেকে হাঁটতে আর কথা বলতে দেখছেন। ছেলেকে দেখে নিজের ছোটবেলা আর তরুণ শাহরুখকে খুঁজে পান শাহরুখ খান। এই না হলে ‘বাপ কা বেটা’! তবে বাবার অভিনয়গুণ আর ব্যক্তিত্ব কতটা পেয়েছেন, কিছুদিন পর সেই রায় জানাবে দর্শক। তাই অনেক সমালোচনা সত্ত্বেও বলতেই হয়, বড় পর্দার এই আইকনিক পিতা-পুত্রের জন্য শাহরুখ আর আরিয়ান ভালো মুফাসা আর সিমবা।
ওই সাক্ষাৎকারে শাহরুখ খান আরও বলেন, ‘আসলে মাঝেমধ্যেই আমার সন্তানদের নিয়ে বসে কী দেখব, খুঁজে পাই না। তখন প্রতিবার বলে উঠি, চলো, একসঙ্গে “দ্য লায়ন কিং” দেখা যাক। আমাদের ঘরের বেডরুমে নিজেদের বানানো যে ছোট্ট থিয়েটার, সেখানে এই সিনেমা আর বাচ্চাদের সঙ্গে যে কত সময় কাটিয়েছি। এখনো যদি আমরা সবাই একসঙ্গে বসে কোনো সিনেমা দেখতে চাই, তাহলে বাচ্চারা “দ্য লায়ন কিং” আর “দ্য জঙ্গল বুক” বলে চিৎকার করতে থাকে।’
যা হোক, এ সময়ের দর্শক কেন বঞ্চিত হবে সেই আইকনিক চরিত্রগুলো থেকে? ২৫ বছর পর আগামী ১৯ জুলাই তাই আবার বড় পর্দায় ফিরে আসছে ‘দ্য লায়ন কিং’। আর এবার ছবিটি মুক্তি দেওয়া হবে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। হিন্দি ভাষার মুসাফা আর সিমবা হবেন শাহরুখ খান আর আরিয়ান খান। এই ছবি দিয়েই শুরু হচ্ছে আরিয়ানের। দেখা যাক, তিনি বড় পর্দার সিমবার মতো এবং বাস্তবেও আরেকজন ‘কিং’ হতে পারেন কি না।
Read In English:
Raja Singh Mufasa of the forest said to his only child, 'always remember who you are.' The father's advice reminds Simba. And so it is heard at the beginning of the teaser, 'Maun Hi Simba. Mufasa ka beta. '
Yes, the big screen iconic icon Mufasa and his son Simbar are giving 'Killing the King of Bollywood' to the remake of 'The Lion King', Shah Rukh Khan and his son Arian Khan. In front of the release of the film, Shahrukh said, "The Lion King" he had seen 40 times in 1994!
According to a report published in E Times, Shahrukh Khan said in an interview for the promotion of this photo, "When the movie" The Lion King "was released, I started watching the film. And I have three children of different ages.
We often made pizza or dosa at home. And everyone used to sit together to watch the movie watching the movie "The Lion King".
That means he has seen many times with food and Aryan, Suhana and Abram. Shahrukh Khan further said, 'I have seen the picture 40 times. Probably not seen every time. But when my children still see the picture, I can sit with them. '
At the beginning of 'The Lion King' photo teaser, it was heard that Simba Kantha, 'I am Simba, children of Mufasa.' For one moment, that voice will confuse the viewer. It sounds like Shahrukh Khan's voice is listening.
After listening for a while, everyone can understand the difference between father and son's voice. Arian did not just look like a father, he got the voice of his father. Shahrukh Khan said that he saw Aryan and that he himself was an illusion.
Seeing Arian, Shahrukh thinks he walks himself in front of the eye and speaks. Shahrukh Khan found his childhood and young Shahrukh after seeing the boy.
If this is not the 'Father of Beta'! But how much of his father's performance and personality has been received, after a few days the verdict will tell the audience.
In spite of many criticisms, it is to say that for this big-screen iconic father-son Shah Rukh and Arian good Mufasa and Simba
In the interview, Shahrukh Khan further said, 'Actually, I will not ever find what I sit with my children. Then say every time, let's see, together, "The Lion King". The little theatre that made itself in our bedroom, the time spent with this movie and the kids.
Even if we all want to watch a movie sitting together, then the kids are shouting "The Lion King" and "The Jungle Book".
However, from the iconic characters of the time why the audience will be deprived? After 25 years, on July 19, 'The Lion King' will be coming back to the big screen again. And now the film will be released in English, Hindi, Tamil and Telugu.
The Hindi language Mustafa and Simba will be Shah Rukh Khan and Arian Khan. Ariane starts with this picture. Let's see, he is like a big screen Simba and in reality, one can be 'king'.
শাহরুখের ৪০ বার দেখা চলচ্চিত্র
Reviewed by Shuvo Ahamed
on
July 17, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
July 17, 2019
Rating:

No comments: