বলিউডে সালমান খান নিজেই একটা ব্র্যান্ড


বলিউডে সালমান খান নিজেই একটা ব্র্যান্ড


বাংলা নিউস রিপোর্ট ২৪: তাঁকে একটা জীবন্ত, চলন্ত ইন্ডাস্ট্রি বললেও খুব বেশি বলা হবে না। বলিউডে সালমান খান নিজেই একটা ব্র্যান্ড। সব দিক থেকেই তিনি নিজের সাম্রাজ্য গড়েছেন। সম্পদ, ক্ষমতা আর প্রভাব সবকিছু আছে তাঁর।

আর বেশ ভালোভাবেই আছে। যার সব আছে, কোনো কিছুর অভাব নেই, তার কিসের ভয়? এমন কিছু আছে, যাকে সব দিক থেকে সফল সেই মানুষটাও ভয় পান? তাই ডেকান ক্রনিকল থেকে প্রশ্নটি করা হয়েছিল সালমান খানকে।

সালমান খানের জীবনে কম অঘটন ঘটেনি। এখন মাথার ওপর চেপে বসেছে সাংবাদিকের ফোন ছিনতাইয়ের নতুন মামলা। কিন্তু সব ছাপিয়ে জয়ী হয়েছে তাঁর বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র।

তাই কোনো অঘটন সালমান খানের জীবনে আঁচড় ফেলতে পারেনি। সালমান খান তাঁর সাফল্যের রহস্যও বাতলে দিয়েছেন। বলেছেন, যে দৃশ্য ধারণ করা হচ্ছে, সেই সুখ, দুঃখের সঙ্গে যদি নিজেকে একাত্ম করা না যায়, তাহলে দর্শকও সেই সুখ বা দুঃখ নিজের মনে করবে না।

সালমান খানের মতে, ‘অভিনেতা হিসেবে একজন মানুষকে অত্যন্ত অনুভূতিসম্পন্ন হতে হয়। তুমি যদি নিজে দুঃখী না হও, তাহলে তোমার সেই দুঃখ দেখে দর্শক কেন দুঃখ পাবে? এমন অনেক হয়েছে, যখন চিত্রনাট্যের লেখা আমি অনুভব করিনি।

তখন ওই চিত্রনাট্যকার আর পরিচালকের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করেছি। তাঁরা আমাকে বুঝিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন কেন এই চরিত্র এ রকম আচরণ করছে।’

সালমান খান আরও বলেন, ‘অমিতাভ বচ্চন বা দিলীপ কুমার যেকোনো মুহূর্তে যেকোনো চরিত্রে নিজেদের বদলে ফেলতে পারেন। কিন্তু আমার জন্য আরেকজন হতে, তার চরিত্রকে বিশ্বাস করতে সময় লাগে।

সালমান খান কিসে ভয় পান? জানালেন, যখন সমালোচকেরা সালমান খানের ছবিকে ভালো বলেন, তখন নাকি তিনি ভয় পান। আর ভড়কে যান। কারণ, সমালোচকদের মত নাকি দর্শকদের সঙ্গে মেলে না।

তাই চলচ্চিত্র সমালোচকেরা ‘ভালো রিভিউ’ দিলেই সালমান খান দুই হাত তুলে প্রার্থনা শুরু করেন, যাতে দর্শক সমালোচকদের কথা ভুলে গিয়ে সিনেমা হলে আসে।

কারণ, সমালোচকেরা ভালো বলার মানে সেই সিনেমা একটু অন্য রকম, যা সাধারণ দর্শকদের জন্য নয়। সালমান খানের জন্য দর্শক ছবি দেখল কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্য কেউ দশে দশ দিল না রসগোল্লা দিল, তাতে নাকি কিছুই যায় আসে না তাঁর।

সালমান খান এমন একজন মানুষ, যিনি কখনো নিজের মনের কথা উচ্চারণ করতে এতটুকু দ্বিধা করেননি। তবে ভয় পান সালমান খানও। কিন্তু ভয়কে জয় করতে জানেন এই ভাইজান।

তাই ভয় পেলে কী করতে হবে, সেটিও জানালেন এই তারকা। তিনি বলেন, ‘একজন মানুষ ভয় পাবে, তা-ই স্বাভাবিক। তবে ভয়কে ভয় পেলে চলবে না। ভয়কে পিঠ দেখিয়ে দৌড়ে বেশি দূর যেতে পারবেন না।

শিগগিরই ভয় আপনার থেকে দ্রুত দৌড়ে গ্রাস করবে। কারণ, আপনি যখন ভয়কে দেখে দৌড়াচ্ছেন, সেই মুহূর্ত থেকেই ভয়ের গতি আপনার চেয়ে বেড়ে যাবে। তাই আপনাকে ভয়ের সঙ্গে মোকাবিলা করা জানতে হবে। ভয় দেখে কখনোই পালানো যাবে না।’

Read In English:


Although he is called living, moving industry, he will not be called too much. Salman Khan himself is a brand in Bollywood. He made his own empire from all respects. His resources, power, and influence have everything he has.

And there are quite well. Those things are there, there is no lack of anything, what of his fear? Is there anything that is afraid of the man who is successful in all aspects? So the question from the Deccan Chronicle was made to Salman Khan.

Salman Khan's life has not been a casualty. Now a new case of hijacking the journalist's phone is sitting on the head. But his box office shaky film has won all the prizes.

So no untimely Salman Khan's life could not collapse. Salman Khan also gave the secret of his success. He said, if the happiness that is being watched, and if you do not get confused with sorrow, the audience will not feel that happiness or sorrow itself.

According to Salman Khan, 'As an actor, a person has to be very emotional. If you are not sad yourself, then why will you see the sadness of the audience seeing your grief? There has been a lot when I did not feel like writing the script

I have talked with the screenwriter and the director for a long time. They mean me, explain why this character behaves like this.

Salman Khan further said, "Amitabh Bachchan or Dilip Kumar can change their character at any given moment. But to be another for me, it takes time to believe in his character.

What is the fear of Salman Khan? Whenever critics say Salman Khan's picture is good or is he afraid. And go crazy. Because like critics do not match the audience.

So, film critics, 'Good Review', Salman Khan began to raise his hands, so that the audience forgot about critics and came to the cinema.

Because, critics say that the movie is a bit different, which is not for ordinary viewers. Whether Salman Khan saw the viewer's picture or not, that's the most important one. Someone did not give ten or ten rubles, nor did anything come to him.

Salman Khan is a man who has never hesitated to speak his mind. But fear of Salman Khan too. But this brother who knows how to conquer fear.

So, what to do if I'm scared, this star has told. He said, 'A person is afraid, that's normal. But do not be afraid of fear. You can not go far away by running behind the fear.

Soon fear will swiftly run away from you. Because, when you are running with fear, then the fear of fear will increase in you. So you have to know how to deal with fear. The fear can never be shunned. '
বলিউডে সালমান খান নিজেই একটা ব্র্যান্ড বলিউডে সালমান খান নিজেই একটা ব্র্যান্ড Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.