নিয়নের প্রেমে পড়েছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা


নিয়নের প্রেমে পড়েছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা


বাংলা নিউস রিপোর্ট ২৪: নিয়নের প্রেমে পড়েছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। না, নিয়ন হলিউড বা বলিউডের তারকা নয় । কোনো পুরুষের নাম নয় এই নিয়ন। নিয়ন তো একটা নিষ্ক্রিয় গ্যাসীয় পদার্থ। কারও সঙ্গে যার কোনো লেনদেন নেই। সোনাক্ষী সিনহাকে নিয়ে ‘নিয়ন লাভ’ নামের ভিডিওটি নির্মাণ করেছে এলে ইন্ডিয়া।

এই ভিডিও প্রকাশের কিছুদিন আগে সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রাম পেজে তাঁর ব্যক্তিত্বকে বর্ণনা করতে একটা শব্দ লিখেছিলেন ‘নিয়ন’। অর্থাৎ, নিয়ন যেমন এক বর্ণহীন, গন্ধহীন নিষ্ক্রিয় গ্যাস, সোনাক্ষী সিনহার ব্যক্তিত্বও তেমন। আর এসব বৈশিষ্ট্যের সঙ্গে নিয়ন আলোর মতোই রহস্যময়।

বলিউড তারকা সোনাক্ষী সিনহার ‘ইনস্টাগ্রাম নাম’ আসলি সোনা বা আসল সোনা। সোনাক্ষী সিনহা যে আসলেই সোনা, তার প্রমাণ দিতে গতকাল রাতে তাঁর ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ‘নিয়ন লাভ’ নামের সেই ভিডিওতে সোনাক্ষীকে দেখা গেছে একেবারে অন্য রকম।

আর এই ভিডিও বলে দেয়, নিয়নের প্রতি তাঁর প্রেম দ্রুতই ফুরিয়ে যাওয়ার নয়। দাবাং ছবির সেই সহজ সরল রাজ্জো পান্ডে যে এত কিছু জানেন, তা কে জানত!‘নিয়ন লাভ’ ভিডিওতে সোনাক্ষী সিনহা

‘নিয়ন লাভে’র ভিডিওতে সোনাক্ষীকে নিয়ন আলোয় বিভিন্ন পোশাকে দেখা গেছে। আর সোনাক্ষীকে কেমন লেগেছে? ভক্তরা এক কথায় তার উত্তর দিয়েছেন, ‘হট’। হটের পরে যেই শব্দটি তাঁর লুককে বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে, সেটি হলো রকস্টার। ফ্যাশনের ক্ষেত্রে সোনাক্ষী সিনহা অত্যন্ত সাহসী।

ফ্যাশন নিয়ে তিনি যত পরীক্ষা-নিরীক্ষা করেছেন, খুব কম তারকাই এমনটা করার দুঃসাহস দেখিয়েছেন। আর সেই দুঃসাহসী অভিযানে তিনি যে জয়ী, ভক্তরা সেই রায় দিয়েছেন মন্তব্যে। একজন তো লিখেছেন, সোনাক্ষী সিনহাকে দেখাচ্ছে ‘অ্যাভাটার’ ছবির ড গ্রেস অগাস্টাইনের মতো। আর অনেকে অনেকে বলেছেন, ভিডিওতে সোনাক্ষীর আলখেল্লাটা অনেকটা ‘কোয়ি মিল গ্যায়া’ সিনেমার জাদুর মতো।

‘নিয়ন লাভ’ ভিডিওতেও সোনাক্ষী সিনহা ‘আউট অব দ্য বক্স’ ইমেজ রক্ষা করেছেন। সব মিলিয়ে এই ভিডিওর অন্য রকম সোনাক্ষী দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। ২৪ ঘণ্টাও হয়নি ভিডিওটি আপলোড হয়েছে। এখন পর্যন্ত দুই লাখবার দেখা হয়েছে ভিডিওটি।

এর মধ্যে ৬৪ হাজার মানুষ ‘লাইক’ করেছেন এই ভিডিও। এখানে তিনি যে পোশাক পরেছেন সেই ছবি পছন্দ করেছেন ৪ লাখ ভক্ত। দেড় কোটির বেশি মানুষ ইনস্টাগ্রামে অনুসরণ করছেন এই ফ্যাশানিস্তাকে।‘নিয়ন লাভ’ ভিডিওতে সোনাক্ষী সিনহা

যা হোক, নিয়নের প্রেমে পড়া ছাড়াও সোনাক্ষী সিনহা বর্তমানে ‘খানদানি সাফাখানা’ ছবির প্রচারে ব্যস্ত আছেন। এখানে র‍্যাপার বাদশাদকে সঙ্গে নিয়ে যৌনতাবিষয়ক ট্যাবু ভাঙবেন সোনাক্ষী। সেই সঙ্গে চলছে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবির শুটিং। আর সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে ‘মিশন মঙ্গল’ ও ‘দাবাং থ্রি’।

Read In English:


Bollywood star Sonakshi Sinha has fallen in love with Neon. No, Neon is not Hollywood or Bollywood star. This neon is not a man's name.

Neon is a dormant gaseous substance. There is no transaction with anyone. India has created a video called 'Neon Love' with Sonakshi Sinha.

Shortly before publishing this video, Sonakshi Sinha wrote a word describing her personality on the Instagram page, 'Neon'.

That is, Neon is a colorless, odorless, inactive gas, Sonakshi Sinha personality too. And with these features neon is mysterious like the light.

Bollywood stars Sonakshi Sinha 'Instagram name' Asli Sona or real gold Sonakshi Sinha, who is actually gold, has given her a video from Instagram to show her yesterday night. Sonakshi was seen in the video titled 'Neon Love'.

And this video says that his love for Neon is not running fast. Sonakshi Sinha in the video, 'Neon Love', who knew so much about Dabang's simple Razzo Pandey!

Sonakshi was seen in different clothes in Neon Light. And how did you like Sonakshi? The fans replied in a word, 'Hot'. The word that has been used to describe his look after the hit is Rockstar. Sonakshi Sinha is very brave in fashion.

Very few people have dared to do so as he has examined fashion. And the victory he won in that daring expedition, the fans gave the verdict.

One has written, Sonakshi Sinha looks like the film 'Avatar', like Dr. Grace Augustine. Many people have said that Sonakshi's Alkhailata in the video is like a magical 'Ki mile gay' movie.

Sonakshi Sinha's 'Out of the Box' image has also been protected by the video 'Neon Love'. In all, this video has been able to conquer other golden spectators.

The video has not been uploaded for 24 hours. The video has seen two millions of views so far.

Of these 64 thousand people have liked this video. Here are four million fans who have liked the clothes he is wearing here.

More than one and a half million people are following this Instant fame in Instagram: Sonakshi Sinha

In spite of falling in love with Neon, Sonakshi Sinha is currently busy promoting 'Khandani Safaphakhan'. Sonakshi will break sexually explicit tabu with rapper king Shooting with 'Bhuj: The Pride of India' photo shooting. And in front of the line, 'Mission Mars' and 'Daabang Three' are standing.
নিয়নের প্রেমে পড়েছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা নিয়নের প্রেমে পড়েছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.