মন্ত্রীসভায় আওয়ামী লীগের দুই নারীসহ নতুন পাঁচ মুখ
বাংলা নিউস রিপোর্ট ২৪: আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের সরকারের মন্ত্রীসভায় যোগ হতে যাচ্ছে আরও কিছু নতুন মুখ, এখন পর্যন্ত দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নারী সাংসদসহ পাঁচজন আওয়ামী লীগ নেতাকে মন্ত্রীসভায় স্থান দেয়ার বিষয়টি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিশ্চিত করেছেন। এছাড়াও মহাজোটেরও শরিক দলগুলোকেও আনা হচ্ছে বর্ধিত এ মন্ত্রীসভায়।
তবে এক্ষেত্রে থাকছে কিছুটা ভিন্নতা। প্রথম দুই মেয়াদে মহাজোটের শরিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে মন্ত্রীসভায় স্থান দেয়া হলেও এবার দলগুলোর দ্বিতীয় সারির নেতাদের মন্ত্রীসভায় স্থান দেয়া হচ্ছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এরই মধ্যে শরিক দল থেকে যাদের মন্ত্রীসভায় স্থান দিতে চলেছেন তাদের ব্যক্তিগত ভাবে বিষয়টি নিশ্চিত করে অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারনী পর্যায় এবং সরকারে বিশ্বস্ত আলাদা আলাদা দুইটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানাচ্ছে: গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসকল নেতাদের মন্ত্রীসভায় স্থান দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চীন সফর থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছে সূত্রটি।
এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মৎস্য ও পশুসম্পদ, নৌ পরিবহন, প্রাথমিক ও গণশিক্ষা, পানি সম্পদ, সংস্কৃতি, শ্রম ও কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী নেই।
এছাড়া, স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট, ভূমি, গৃহায়ন ও গণপূর্ত, খাদ্য, বাণিজ্য, কৃষি, মুক্তিযুদ্ধ বিষয়ক বিষয়, রেলওয়ে ও আইন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর জায়গা ফাঁকা রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মন্ত্রীসভা গঠন করে চমক দেখায় ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের মন্ত্রিসভায় ৩১ জনই নতুন মুখ। স্থান হারান আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নুর ও মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার মতো হেভিওয়েট নেতারা।
বাদ পড়েন দুই মেয়াদে মন্ত্রীসভায় থাকা মহাজোটের শরীক দলের নেতা রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু ও হাসানুল হক ইনুসহ অন্যরা।
নতুন মন্ত্রীসভা গঠনের ৫ মাসের মাথায় ১৯ মে প্রথমবারের মতো পরিবর্তন আনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকারের মন্ত্রী করা হয়, স্বপ্ন ভট্টাচার্য্য হন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।
আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোস্তফা জব্বারকে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। আর জুনাইদ আহমেদ পলককে রাখা হয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।
Read In English:
The Awami League government is going to join the cabinet of the third term with a few new faces, so far, the president of the party and Prime Minister Sheikh Hasina, each Awami League leader, including two women MPs, has been conferred separately in the cabinet. Also, the alliance partners of the Grand Alliance are also brought in the expanded cabinet.
But there will be some difference in this case. In the first two terms, the top leadership of the alliance's allies has been placed in the cabinet, but the second-string leaders of the parties are being given a place in the cabinet. Congratulations to the leaders of the parliament and the Prime Minister, who have already been in the cabinet for their cabinet, to ensure that they are personally in the matter.
Two different sources of trust in Awami League's policy-making stages and different government sources have confirmed this to the media. According to sources: At a function organized at Ganobhaban, Prime Minister Sheikh Hasina assured them that these leaders would be placed in the cabinet. The Prime Minister said that the Prime Minister will take steps to return to China from China tour.
There is no full minister of expatriate welfare and overseas employment, fisheries and livestock, navy transport, primary and mass education, water resources, culture, labour and employment, disaster management and relief, civil aviation and tourism and religious affairs ministry.
Besides, the Minister's place of residence of the Ministry of Home, Textile and Jute, Land, Housing and Public Works, Food, Commerce, Agriculture, Liberation War Affairs, Railway and Law Ministry is empty.
The victorious eleventh parliamentary elections, the cabinet created a cadre, and the ruling party is showing shock. In the 46 cabinet ministers including Prime Minister Sheikh Hasina, 31 are new faces. Heavyweight leaders like Awami League senior leaders Amir Hossain Amu, Tofail Ahmed, Motia Chowdhury, Mohammad Nasim, Nurul Islam Nahid, Engineer Khandaker Mosharraf Hossain, Asaduzzaman Noor and Mofazzel Hossain Chowdhury Mayar lose the space.
Others in the cabinet include Rashed Khan Menon, leader of the alliance in the cabinet, others including Anwar Hossain Manju and Hasanul Huq.
Changes were made for the first time on May 19, five months after the formation of the new cabinet. Minister of Local Government, Ministry of Rural Development and Co-operation, Tajul Islam was made the minister of local government only, Swapan Bhattacharya became the Minister of State for Rural Development and Cooperatives.
The minister, who is in charge of the Ministry of Post, Telecommunication and Information Technology, has been made the minister of postal and telecommunications ministry only. And Junaid Ahmed Palak was kept in charge of the minister of information and technology ministry. Besides, State Minister for Health Murad Hasan was made State Minister for Information.
মন্ত্রীসভায় আওয়ামী লীগের দুই নারীসহ নতুন পাঁচ মুখ
Reviewed by Shuvo Ahamed
on
July 06, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
July 06, 2019
Rating:


No comments: