বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন,কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রেস ইউনিটের উদ্বোধন


বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন,কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রেস ইউনিটের উদ্বোধন


বাংলা নিউস রিপোর্ট ২৪: বগুড়া সহ উত্তরাঞ্চলের পাঠকের হাতে সবার আগে পত্রিকা পৌছে দিতেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এর বগুড়া প্রেস ইউনিট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।

রবিবার বেলা ১২ টায় বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কে কালিবালা প্রেস ইউনিটের ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।

উদ্বোধন শেষে সুধি সমাবেশে বক্তব্য প্রদানকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বগুড়া ইউনিটের সার্বিক সফলতা ও সবার সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, কালের কন্ঠ সম্পাদক কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম, বিশিষ্ঠ ব্যবসায়ী মুক্তিযোদ্ধা শোকরানা, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, টিএমএসএস প্রতিনিধি আয়েশা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র নির্বাহি সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টি ফোর এর হাসনাইন খুরশিদ, বগুড়া প্রেসকাব সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠ ব্যুরো প্রধান লিমন বাশার, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেসকাবের সাবেক সা: সম্পাদক আখতারুজ্জামান, আরিফ রেহমান, সহ: অধ্যাপক ডা: এসএম মিল্লাত হোসেন, শুভ সংঘের সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংবাদিক আরিফ রেহমান, এইচ আলিম, সাজেদুর রহমান সিজু, ফরহাদ শাহী, জিয়া শাহীন, নাজমুল হুদা নাসিম, মহসনি রাজু, আবু সাঈদ সিদ্দিকী, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, বসুন্ধরা গ্রুপের হেড অব ডিভিশন (ইলেট্রিক্যাল) লক্ষণ কুমার দে, চীফ ইঞ্জিনিয়ার আজাদ হোসেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড’র প্রেস ইউনিটের হেড অব প্রেস জাহিদুর রহমান জাহিদ, বগুড়া প্রেস ইউনিটের ম্যানেজার এ্যাডমিন কারিমউল্লাহ, প্রেস ইনচার্জ এমদাদুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের সুধিজন। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রেস ইউনিট থেকে লাইভ সম্প্রচার করে নিজউ টুয়েন্টিফোর।

পরে হোটেল মম ইন এর পক্ষ থেকে অতিথিবৃন্দদের স্বাগত জানান টিএমএসএস নির্বাহি পরিচালক ড. হোসনে-আরা বেগম ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার।

অনুষ্ঠানে এমপি মান্নান বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের কল্যানে কাজ করছে। দেশসেরা দৈনিক পত্রিকা সহ তিনটি পত্রিকা বগুড়া থেকে প্রকাশ হবে যা অত্যন্ত আনন্দের। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কল্যানে দ্রুত খবর পৌছে যাচ্ছে মানুষের কাছে। তারপরেও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব রয়েছে।

দেশ যতদিন থাকবে ততদিন প্রিন্ট মিডিয়া থাকবে। বগুড়া সংবাদপত্র ও সাংবাদিকতায় দেশের মধ্যে গুরুত্বপূর্ন স্থান নিয়ে আছে। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া। উত্তরের ১৬ জেলার প্রানকেন্দ্র বগুড়ার ভুমি অত্যন্ত উর্বর। এ অঞ্চলের মানুষের সুখ, দু:খ, সমস্যা ও সমাধানের বিষয়ে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ তুলে ধরে বগুড়াকে আরো এগিয়ে নিবে বলে তিনি প্রত্যাশা করেন।

কালের কন্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বগুড়া প্রেস ইউনিটের শুভ কামনা প্রত্যাশা করে বলেন, উত্তরজনপদে আমরা সবার আগে সবার কাছে পত্রিকা পৌছে দিতে চাই। সে লক্ষ্যেই বগুড়া ইউনিট কাজ করবে।বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এর ঢাকার পরে বগুড়া হবে কেন্দ্র। বগুড়া আমাদের স্বপ্নের জায়গা।

আমরা বগুড়াকে আরো এগিয়ে নিতে চাই। গোটা উত্তরজনপদের উন্নয়নের সাথে থাকবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। বগুড়াসহ উত্তর জনপদের মানুষের সাথে আমাদের বন্ধন আরো সুদৃঢ় হবে।

Read In English:


Bogra Press Unit of East West Media Group Limited formally started its journey to reach the newspapers in front of Bogra and Northern Region. Mr. Abdul Mannan, MP of Bogra-1, cut the ribbon of Kalibala Press Unit on 2nd bypass road of Bogra on Sunday.

Mr. Sayem Sobhan Anwar, Managing Director of East West Media Group Limited, hoped for the overall success of Bogra unit and all cooperation while speaking at the seminar. We said that we have a role to play in the development of Bogra with your cooperation E.

Bangladesh Awami League's former organizing secretary Abdul Mannan MP, Kaler Kantha editor, literary Imdadul Haque Milon, promoted police super Arifur Rahman Mondal of Bogra, special freedom fighters Shokrana, Sadar Upazila chairman Abu Sufyan Shafiq, TMSS spoke in the rally in the presence of editor of daily Nayeem Nizam.

Representative Ayesha Akter Executive Editor Kaler Kantha Executive Editor Mustafa Kamal, News Today's Hasnain Khurshid, Bogra Presakab President Mozammel Haque, President of Bogra District Truck Owners Association Abdul Mannan Akand, District Council Member Sahadara Mannan, Principal of Police Lines School and College Shahadat Alam Jhunu District Juba League General Secretary Aminul Islam Dablu, Bangladesh Staff Report of Bogra Daily Abdur Rahman Tulu, Kaler Kantho Bureau Chief Limon Bashar, photo journalist Cold Azad, former editor of Bogra Press Club, Akhteruzzaman, Arif Rehman, Prof. Dr. SM Millat Hossain, President of Shu Sangha Abdus Salam Babu, former General Secretary of Bogra Press Club Akhtaruzzaman , Journalist Arif Rehman, H Alim, Sajedur Rahman Siju, Farhad Shahi, Zia Shaheen, Nazmul Huda Nasim, Mohsani Raju, Abu Syed Siddiqui, managing director of BCL Group TM Ali Haider, Bashundhara Group's Head of Division (electronic), Laxman Kumar Dey, Chief Engineer Azad Hossain, Head of Press Office of East West Media Group Limited Zahidur Rahman Zahid, Manager of Bogra Press Unit admin Karimullah , In-charge of the district including Emdadul Haque, press in-charge. The opening ceremony was broadcast live from the press unit, the Nasheed Two Fighter.

After the reception of guests from the Hotel Mom In, TMSS Executive Director Dr. Hosne-Ara Begum and managing director of BCL Group TM Ali Haider. MP Mannan said Bashundhara group is working for the welfare of the country.

Three newspapers, including the Daily Desh, will be published from Bogra which is very happy. People are reaching the news quickly in electronic and online media coverage. Still, print media has the importance. As long as the country remains, the print media will be there. Bogra has a significant place in newspapers and journalism in the country.

North Bengal capital Bogra. The fertile land of Bogra in the eastern region of 16 districts is very fertile. He hoped that Bangladesh will take advantage of the time and prosperity of Bogra, highlighting the happiness, misery, problems, and solutions of the people of this region.

He said that the speech editor of Kalerkhali, Imdadul Haq Milon, hoped for the good wishes of Bogra Press unit, I want to reach the magazine. Bogra unit will work on that goal. Bangladesh daily editor Naim Nizam said that East West Media Group Limited will be the center of Bogra after Dhaka. Bogra is our dream place.

We want to make Bogra further. The East-West Media Group will be with the development of the whole family. Our bonds with people of northern towns, including Bogra, will be very strong.
বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন,কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রেস ইউনিটের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন,কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রেস ইউনিটের উদ্বোধন Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.