২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ফেবারিট: মাশরাফি


২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ফেবারিট: মাশরাফি


বাংলা নিউস রিপোর্ট ২৪: ২০১৯ বিশ্বকাপ প্রায় শেষ দিকে। আগামী চার বছর পর ২০২৩ সালে ভারতে বসার কথা রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ আয়োজনের  ১৩তম আসর। এবারের বিশ্বকাপের শুরুটা অসাধারণ ছিল বাংলাদেশের।

ধাপে ধাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করে টাইগাররা। যদিও ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে মাশরাফি বিন মুর্তজার দলকে।

সাকিব আল হাসান দলের হয়ে ৬১১ রান ও ১১ উইকেট তুলে দাপট দেখিয়েছেন টুর্নামেন্ট জুড়ে। বিশ্বকাপের এই পর্যন্ত সেরা খেলোয়াড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পর নিজেদের শেষ ম্যাচে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এদিন শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয়েছে স্টিভ রোডসের শিষ্যদের। এই ম্যাচেও উজ্জ্বল ছিলেন সাকিব।

ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি জানিয়েছেন সবচেয়ে বড় আক্ষেপটি হচ্ছে দল হিসেবে সাকিবের পাশে না দাঁড়াতে পারাটা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে সাকিবের জন্য বেশি খারাপ লাগছে, এটাই সবচেয়ে বড় আক্ষেপ। তিনি সেমিফাইনালে খেলার যোগ্য। একজন এমন পারফর্ম করলে এই দল সেমিফাইনালেই খেলার কথা।’

মাশরাফি আগেই জানিয়ে দিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। শেষ পর্যন্ত তার দল নিজেদের রাঙাতে না পারলেও এই দল নিয়ে বেশ আশাবাদী টাইগার দলপতি। দলের সেরা তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরা দলকে আগামী বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে পারেন এমনটাই জানিয়েছেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করেছেন উপমহাদেশে বসছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মহাযজ্ঞ।

মাশরাফি বলেন, ‘আগামী বিশ্বকাপে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বেঁচে থাকবে ইনশাআল্লাহ্‌, সুস্থ থাকবে। তাদের যেন কোনও ইনজুরি না হয়, ৪ জন যেন দলের সঙ্গে থাকে, বাকিরা যেন ফর্মে থেকে টুর্নামেন্টে যেতে পারে। যেহেতু ভারতে খেলা… বলব না বিশ্বকাপ জেতার কথা, এটা ভাগ্যের ব্যাপার। তবে ভারতে খেলা হলে বাংলাদেশকে অবশ্যই ফেভারিট ধরতে হবে।

Read In English:


About the 2019 World Cup In the next four years, the 13th edition of the cricketing event will be held in India in 2023. The World Cup was a great start to Bangladesh.

Tigers prove themselves as one of the claimants to the semi-finals, losing to South Africa, the West Indies, and Afghanistan, step by step. Although the match against India came very close to the return of Mashrafe Bin Mortaza

Shakib Al Hasan displayed 611 runs and 11 wickets for the team showed greatness throughout the tournament. World Cup all-rounder Shakib Alamgir Shakib

After being knocked out of the World Cup, Bangladesh faced Pakistan on their last match on Friday. By the end of the day, the disciples of Steve Roads had lost a great distance. Shakib was also bright in this match.

Talking to reporters after the match, Mashrafe said the biggest regret is that the team is not standing beside Shakib. Bangladesh captain said, "Shakib is very bad at this moment, this is the biggest regret. He is eligible to play in the semi-finals. If one performs this, then this team is going to play in the semi-finals. "

Mashrafe had already told that this is his last World Cup. Ultimately, while its team cannot own themselves, the team is quite hopeful about the Tiger captain Shakib Al Hasan, Tamim Iqbal, Mushfiqur Rahim, and Mahmudullah Riyadhara will give the team some good gifts in the next World Cup, he said.

As the reason is mentioned in the subcontinent, the highest monumental world of world cricket.

Mashrafe said, "In the next World Cup, Shakib, Tamim, Mushfiq, Riyad will survive Insha Allah, be healthy. If they do not have any injuries, 4 people are with the team, the rest can go to the tournament from the form.

Since playing in India ... do not say that winning the World Cup, it's a matter of luck. But if India plays in Bangladesh, then definitely must be picked up. "
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ফেবারিট: মাশরাফি ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ ফেবারিট: মাশরাফি Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.