এটিএম বুথ হ্যাকিং মামলায় ৬ বিদেশি রিমান্ডে
বাংলা নিউস রিপোর্ট ২৪: ডিজিটাল জালিয়াতির মাধ্যমে এটিএম বুথের সিস্টেম হ্যাকিং করে টাকা তোলার মামলায় গ্রেফতার ৬ বিদেশি নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম ৩ জুন সোমাবর এই আদেশ দেন। ৬ আসামি হলো, দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)। আসামিরা সবাই ইউক্রেনের নাগরিক।
আদালতকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রতিবেদন দিয়ে জানিয়েছে, সংঘবদ্ধ ডিজিটাল জালিয়াত চক্রের সদস্যরা খিলগাঁওয়ের তালতলা মার্কেটের সামনের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে। জালিয়াতির মাধ্যমে ওই বুথ থেকে টাকা তোলার সময় জনসাধারণের সহযোগিতায় দেনিস ভিতোমস্কিকে গ্রেফতার করা হয়। পরে ভিতোমস্কিকে সঙ্গে নিয়ে হোটেল ওলিও ড্রিম হ্যাভেন থেকে বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাথমিক তদন্তে জানা যায়, এই ৬ আসামি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াত চক্রের সদস্য। তারা অভিনব পদ্ধতি অবলম্বন করে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে টাকা তোলার জন্য এই আসামিরা বাংলাদেশে এসেছেন। জালিয়াতির এই ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিদের ৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানায় ডিবি।
রিমান্ড শুনানির সময় আইনজীবী এইচ এম মাসুম আদালতে হাজির ছিলেন। তিনি জানান, আসামিরা ওকালতনামায় স্বাক্ষর করেননি। আদালত শুনানি শেষে প্রত্যেক আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তোলার অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের ডেলিভারি চ্যানেলের হেড অব অলটারনেট মশিউর রহমান বাদী হয়ে খিলগাঁও থানায় ২ জুন রোববার মামলা করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করা হয়। মামলার এজাহারে মশিউর বলেন, সংঘবদ্ধ ডিজিটাল জালিয়াত চক্রটি খিলগাঁও তালতলা মার্কেটের সামনের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথসহ আমাদের অন্যান্য বুথ থেকে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা উত্তোলন করছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্যাংকটির বাড্ডা বুথের দুটি এটিএম বুথ থেকে দুই বিদেশি নাগরিক বিভিন্ন কার্ড ব্যবহার করে একাধিকবার টাকা উত্তোলন করেন। বুথ থেকে একজন বের হয়ে আবারও টাকা তোলেন। এ সময় বুথে নিরাপত্তাকর্মীরাও উপস্থিতি ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টাকা উত্তোলনের সময় মাস্ক দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেছেন তারা, চোখে ছিল সানগ্লাস, মাথায় ছিল টুপি।অভিনব এ নতুন কৌশলে টাকা চুরির ঘটনা নতুন করে চিন্তার ছাপ ফেলেছে দেশের ব্যাংকারদের মধ্যে। কারণ, এর আগে যতবারই এটিএম থেকে টাকা চুরি হয়েছে, প্রতিবারই গ্রাহকের কার্ডের তথ্য চুরি করে ক্লোন কার্ড তৈরি করেছিলেন জড়িত ব্যক্তিরা।
প্রতিবারই গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারের ঘটনায় পুরো এটিএম বুথের নিয়ন্ত্রণ নেন জড়িত বিদেশিরা। কিভাবে তারা বুথ থেকে টাকা চুরি করলেন, তার কোন কূল-কিনারা করতে পারেননি ডাচ-বাংলা ব্যাংক ও পুলিশ কর্মকর্তারা। এতে দেশের এটিএম সেবার নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, গত শনিবার সকালে বাড্ডার এটিএম বুথের টাকার হিসাব মেলানোর সময় তিন লাখ টাকা কম হয়। ওই এটিএমের দায়িত্বে ছিলেন ওরনেট গ্রুপের নিরাপত্তাকর্মীরা। সিসিটিভি ফুটেজ দেখে ব্যাংক কর্তৃপক্ষ দুই বিদেশি কর্তৃক টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়।
এরপর সব এটিএম বুথে নিরাপত্তা বাড়ায় ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার রাতেই খিলগাঁওয়ের তালতলা এলাকায় ডাচ-বাংলার এটিএমে টাকা চুরি করতে গেলে দুই বিদেশির একজন ধরা পড়ে। পরে আরও পাঁচ বিদেশিকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (পূর্ব) খিলগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান বলেন, তাদের কাছে যে কার্ডগুলো পাওয়া গেছে, সেগুলো এটিএম বুথে ঢোকানোর সঙ্গে সঙ্গেই ব্যাংকের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে ওই বুথের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তারা নিজেদের মতো করে টাকা তুলে নিয়ে যায়। এটি সম্পূর্ণ নতুন ও অভিনব পদ্ধতি। আগে কখনো এই পদ্ধতির ব্যবহার তাদের নজরে আসেনি।
Read In English:
6 foreign remand in ATM booth case
Bangla News Report 24: A Dhaka court has granted a three-day remand for six foreign nationals arrested in the money laundering case by hacking the ATM booth system through digital fraud. The Chief Metropolitan Magistrate of Dhaka issued the order on 3 June on the request of the police. Six of the accused are Dennis Vyomsky (20), Nazari Bhajanok (19), Valentin Sokolovsky (37), Sergei Wykreniz (33), Shevchuk Alex (46) and Goodi Trichenski (37). The accused are all Ukrainian citizens.
Dhaka Metropolitan Police Detective Branch (DB) said in a report that members of the organized digital fraud squad hacked ATM booth system of Dutch-Bangla Bank in front of Taltala Market in Khilgaon. During the withdrawal of money from the booth, Dennis Wilonsky was arrested in collaboration with the public. After that, the rest of the five were arrested from Hotel Olive Dream Haven with Vronsky.
In the initial investigation, with the help of IT, it is known that these six accused are members of the International False Cycle. They used to adopt innovative methods to hack the ATM booth system of Dutch-Bangla Bank. These accused have come to Bangladesh to get money through digital fraud. DB asked the accused for 8 days remand to investigate the main mystery of the fraud.
During the remand hearing, the lawyer HM Masum appeared before the court. He said the accused did not sign the petition. After the hearing, the court granted the remand for three days after the hearing. The case was filed on Sunday in the Khilgaon Police Station on 2 June from the Dutch-Bangla Bank's delivery channel head of alternant Moshiur Rahman, in connection with the withdrawal of money from ATM booth.
The lawsuit was filed under the Digital Security Act. In the case of the case, Mashiur said that the organized Digital Jailat Chakra was extracting money from ATM booths of Dutch-Bangla Bank through digital fraud from our other booths, including ATM booths of Dutch-Bangla Bank in front of Khilgaon Taltala Market.
On Friday night at around 11:30 pm, two foreign nationals from two ATM booths in the bank's Badda booth used to withdraw money several times using different cards. One of the booths went out and withdrew money again. During this time security workers were present in the booth.
CCTV footage showed that they tried to cover their face with a mask while lifting the money, the sunglasses were on the head, and the hat was on the head. In this novel strategy, the money was stolen by the new technique and the thought of the bank's bankers. Because, every time before that the money was stolen from the ATM, every time the person who created the cloned card was stolen by the customer's card information.
Every time the customer was affected. The foreigners involved in the entire ATM booth took control of the incident. How did they steal money from booths, Dutch-Bangla banks and police officials could not make any noise on their side. There was a new fear of security in the country's ATM service.
It is learned that at the time of matching the accounts of Badda ATM booth on Saturday morning, it is less than three lakhs. The ATM was in charge of the security group of the ornate group. Seeing CCTV footage, the bank authorities confirmed the withdrawal of money by two foreigners.
Then the Dutch-Bangla Bank authorities increased security at all ATM booths. On Saturday night, one foreigner was caught for stealing money in the Dutch-Bangla ATM at Taltala area of Khilgaon. Later, police arrested five more foreigners.
Shahidur Rahman, an Additional Deputy Commissioner of the Khilgaon region of Dhaka Metropolitan Police (East), said that the cards that were found in them were disconnected with the central bank of the bank immediately after entering the ATM booth. Then they withdrew their money. This is a whole new and innovative way. The use of this method has never been noticed before.
এটিএম বুথ হ্যাকিং মামলায় ৬ বিদেশি রিমান্ডে
Reviewed by Shuvo Ahamed
on
June 04, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
June 04, 2019
Rating:

No comments: