বিভ্রান্ত বিএনপির তৃণমূল নেতাকর্মী


বিভ্রান্ত বিএনপির তৃণমূল নেতাকর্মী


বাংলা নিউস রিপোর্ট ২৪: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভরাডুবির পর অনেকটা মাঝি বিহীন নৌকার মতো চলছে বিএনপির রাজনৈতিক কার্যক্রম। কেন্দ্র থেকে দলের পক্ষে কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আসছে না। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন রাজনীতিতে।

নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংসদে যোগদানের বিষয়ে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে দলটির ভেতরে বাহিরে। ফলশ্রুতিতে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে অনেকটাই বিভ্রান্ত দলটির তৃণমূল নেতাকর্মীরা।

দলের সিনিয়র নেতাদের এমন দিশেহারা মনোভাবের কারণে অনেকটা হতাশা ও ক্ষোভ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাকর্মীরা বিএনপি ত্যাগ করে ভিড় করছে অন্যান্য রাজনৈতিক দলে।

দলীয় সূত্রে জানা গেছে বিএনপির ভবিষ্যৎ করণীয় ঠিক করা নিয়ে  দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা দুই ভাগ হয়ে দুই দিকে অবস্থান নিয়েছেন। তারা নিজেদের পক্ষ ভারী করার চেষ্টা করছেন। একপক্ষ এ নিয়ে আলোচনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সভা তলবের দাবি জানিয়েছেন। অপরপক্ষ দলীয় সিদ্ধান্তের বিরোধীতাকারীদের সন্দেহের চোখে দেখছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির প্রভাবশালী নেতা ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ দলের হাইকমান্ডের কাছে ব্যাখ্যা চেয়েছেন কেন নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সংসদে গেল বিএনপি।

তারা বলছেন, সংসদে যাওয়ার কারণে দলে বিভক্তি দেখা দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি হয়েছে। দলের তৃণমূলে হতাশা ভর করেছে। অপরদিকে দলের একাংশ বলছেন, তারা স্থায়ী কমিটির সদস্যদের পদত্যাগ চান। নতুন করে স্থায়ী কমিটি গঠন করতে হবে। কারণ বর্তমান কমিটির বেশিরভাগ সদস্য ব্যর্থ।

দলীয় নেতাকর্মীদের বিভ্রান্তি প্রসঙ্গে বুধবার দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনের পর দলীয়ভাবে আমরা ফল প্রত্যাখ্যান করেছিলাম। সংসদকে অনির্বাচিত, অবৈধ সংসদ হিসেবে অভিহিত করেছিলাম।

সে কারণে আমরা এই সরকারের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি নাই। যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের বহিষ্কার করেছিলাম। কিন্তু হুট করে শপথ নিয়ে সংসদে যাওয়ায় আমাদের নেতাকর্মীদের মধ্যে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

এমতাবস্থায় বিগত জাতীয় নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীকে উজ্জীবিত করতে কোনোরকম গাইডলাইন বা দিকনির্দেশনা এবং মনিটরিংও নেই। ফলে হতাশ হয়ে পড়ছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। একই সঙ্গে কেন্দ্রের ওপরও ক্ষুব্ধ তারা। অচিরেই নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে তাদের সক্রিয় করা না গেলে সাংগঠনিকভাবে বড় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন দলটির অনেক নেতাকর্মী।

Read In English: 

BNP grassroots activists of the confused BNP


Bangla News Report 24: After the unprecedented number of eleven national elections, BNP's political activities are going on like a non-empty boat. There is no specific action plan for the team from the center. Most of the members of the BNP standing committee have become quite inactive in politics.

From the participation in the elections, the dissolution of the MPs from the BNP to join the Parliament has become a big issue in the party. As a result, many of the misguided party grassroots leaders and activists of the party's future political program.

On the other side of the country, grassroots activists are leaving the BNP due to the frustration and distraction due to the attitude of the senior leaders of the party.

According to party sources, the members of the Standing Committee of the party's highest policy-making forum, standing in two directions, to fix the future of the BNP. They are trying to make their side heavy. One of the leaders asked the meeting to discuss the meeting of the National Executive Committee. The other side is skeptical of the opponents of the party's decision.

BNP sources said that BNP's influential leader and one of the standing committee members Dr. Khandaker Mosharraf Hossain, Barrister Moudud Ahmed, Gayeshwar Chandra Roy and others demanded an explanation from the party's high command.

They say that there has been a division in the party due to the parliament's move. Disunity and confusion have been created among the activists. The frustration of the grassroots group. On the other hand, a section of the party says that they want the standing committee members to resign. A new permanent committee will be formed. Because most members of the current committee fail.

On the occasion of the 38th death anniversary of the founder of Ziaur Rahman, Barrister Moudud Ahmed said in a discussion meeting held in the capital on Wednesday. The parliament was called an un-elected and illegal parliament.

That's why we did not participate in the Dhaka North City Corporation and Upazila elections under this government. The people who participated were expelled. But due to the swearing-in parliament, disunity and confusion were created between our leaders and workers.

In the meanwhile, there is no guideline or guidance and monitoring to uproot thousands of TMC leaders after the disaster in the last national election. As a result, grassroots leaders and activists of the party are frustrated. At the same time, they were angry at the center. Many activists of the party are afraid that organizational disasters can occur in large numbers if they are not activated by activating the activists' spirit.
বিভ্রান্ত বিএনপির তৃণমূল নেতাকর্মী বিভ্রান্ত বিএনপির তৃণমূল নেতাকর্মী Reviewed by Shuvo Ahamed on June 04, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.