শিশু সায়মার হত্যাকারী গ্রেফতার
বাংলা নিউস রিপোর্ট ২৪: রাজধানীর ওয়ারী বনগ্রামে ধর্ষণের পর হত্যার শিকার শিশু সামিয়া আফরিন সায়মার (৭) হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম হারুনুর রশীদ। আজ রোববার তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের ওয়ারী বিভাগের ডিসি ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হারুনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়। ঘটনার পর সে পলাতক ছিল। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে তাকে সোনারগাঁ থেকে ধরে আনে।
এদিকে শিশু সায়মার বাবা আব্দুস সালাম জানান, ঘাতক ফ্ল্যাট মালিক পারভেজের খালাতো ভাই। সে ভবনের ৮তলায় পারভেজের বাসায় থাকতো এবং ঠাটারিবাজারে একটা রঙের দোকানে কাজ করতো।
পুলিশ জানায়, শনিবার সকালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পুলিশ তদন্ত করছে। ভবনের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হয়েছে। সন্দেহে কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর ঘাতক হারুনুর রশীদকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
ডিএমপির ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগ ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত ভবনটির নয়তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সায়মার মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, ওই ভবনের ছয়তলায় পরিবারের সঙ্গে থাকত সায়মা। বাবা আব্দুস সালাম নবাবপুরের একজন ব্যবসায়ী। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট সায়মা। ওয়ারী সিলভারডেল স্কুলের নার্সারিতে পড়ত সে।
আব্দুস সালাম বলেন, সন্ধ্যার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার সময় তার মাকে বলে ‘আমি উপরে পাশের ফ্ল্যাটে যাচ্ছি, একটু খেলাধুলা করতে।’ এরপর থেকে নিখোঁজ হয় সায়মা। অনেক খোঁজা-খুঁজির পর ৯তলায় খালি ফ্ল্যাটের ভেতরে গলায় রশি দিয়ে বাঁধা ও মুখে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পাই।
Read In English:
Police arrested Samia Afrin Saima, 7, who was killed in the capital's Wari Bongram after the rape, police arrested the killer. The arrested youth's name is Harunur Rashid. On Sunday, he was arrested from Narayanganj Sonargaon.
DC Iftekhar Ahmed of Wari division of police confirmed the incident, said the arrested Harun's house in Sonargaon of Narayanganj. After the incident, he was absconding. His mobile phone was also closed. Later, police identified her position and brought her from Sonargaon.
Meanwhile, the father of the child Saima Abdus Salam said the murderer flat owner Malik Parvez's brother-in-law She lived at Parvez's house on the 8th floor of the building and used to work in a color shop in the scrap market.
Police said that on Saturday morning, the father of the child Abdus Salam filed a case under the Women and Children Repression Prevention Act in Wari Police Station. The police are investigating. Video footage surrounding the building has been collected and verified. Some suspects were questioned after the arrest. Then the assassin Harunur Rashid was identified and arrested.
Mohammad Shamsuzzaman, an assistant commissioner of Wari zone of DMP Wari division, said that after the autopsy, the DMCH forensic department said the child had been killed after the rape.
Earlier on Friday evening, the child Saima could not find her family. At around 7:30 pm, the family members of the newly constructed building saw the death of Saima inside empty flat nine feet. Police recovered the body and found the body at 8pm on the spot.
According to family sources, Saima lived with her family in the sixth house of the building. Father Abdus Salam is a businessman of Nawabpur. The younger Saima among the two sons and two daughters. She used to be in the nursery at Wari Silverford School.
Abdus Salam said that after going out of the flat after the evening, his mother said, 'I am going to the next flat, to play a little.' Saima disappeared afterward. After a lot of searching, he found the girl lying on the floor in the empty floor and tied with a rope in the mouth and blood in the mouth.
শিশু সায়মার হত্যাকারী গ্রেফতার
Reviewed by Shuvo Ahamed
on
July 07, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
July 07, 2019
Rating:

No comments: