কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অপু


কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অপু


বাংলা নিউস রিপোর্ট ২৪: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন বলে ডাকেন। বেশ কয়েক বছর ধরে তিনি সিনেমায় অনিয়মিত। সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পায় তার ‘রাজনীতি’ সিনেমা। এরপর কয়েকটি ছবিতে যুক্ত হলেও সেগুলো এখনো নির্মাণাধীন।

এরইমধ্যে কলকাতার একটি ছবিতে কাজ করেছেন তিনি। সুবীর মন্ডল পরিচালিত সেই ছবির নাম ‘শর্টকাট’। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর চিত্রনাট্যে এই ছবিতে অপুর নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী।

ছবিটি রয়েছে নির্মাণাধীন। এরই ফাঁকে কলকাতার আরও একটি ছবিতে যুক্ত হলেন এই অভিনেত্রী। নাম ঠিক না হওয়া ছবিটির চুক্তি সংক্রান্ত ঝামেলা মেটাতে শনিবার কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অপু।

তার এ যাত্রায় সঙ্গী হিসেবে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। নতুন ছবিতে অংশ নেয়ার আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ১৭ জুন ঢাকায় ফিরবেন অপু বিশ্বাস।

অপু নতুন ছবি নিয়ে বলেন, ‘একটা ভালো প্রজেক্ট। গল্প ও চরিত্রটা ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। বেশ কিছু চমক থাকবে ছবিতে।’

এদিকে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতেও অভিনয় করেছেন অপু। এখানে তার নায়ক বাপ্পী চৌধুরী। ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। চলতি বছরেই এর দেখা মিলতে পারে প্রেক্ষাগৃহে।

Read In English:


Apu Biswas, the popular hero of Dhaka movie The fans called him Dollywood Queen. He has irregularities in the film for several years. His latest 'Politics' movie released in 2017. After a few pictures are added, they are still under construction.

She has already worked in a film in Kolkata. The film's shortcut directed by Subir Mondal is called 'Shortcut'. In the screenplay of vocalist Nachiketa Chakravarty, the film includes Apur Nayak Parambrat Chatterjee and Gourb Chakraborty.

The image is under construction. This actress has joined another picture of Kolkata in this film. Apu left Dhaka for Kolkata on Saturday to complete the trouble regarding the contract with the film.

Actor and Choreographer Gautam Saha as his partner on this journey. Apu Biswas will return to Dhaka on June 17 after completing formalities in the new film.

Apu said with a new picture, 'A good project. Like the story and the character. So I agreed to do the job. There will be some surprises in the film. '

Meanwhile, Apu has also acted in Debashish Biswas directed 'In-laws' Zindabad 2'. Here is his hero Bappi Chowdhury. The film is on the procession of release. This year, it can be seen in theaters in theaters.
কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অপু কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অপু Reviewed by Shuvo Ahamed on July 07, 2019 Rating: 5

1 comment:

Powered by Blogger.