স্মার্টফোন এবং টিভির সংযোগ ঘটানোর অনেক উপায় রয়েছে
বাংলা নিউস রিপোর্ট ২৪: আপনার ফোনে থাকা কোন ভিডিও সবাই মিলে দেখতে চাচ্ছেন? তাহলে ফোনটি আপনার টিভির সঙ্গে সংযুক্ত করে যেকো্নও কন্টেন্ট বড় পর্দায় সবাই একসঙ্গে উপভোগ করুন।
বাংলা নিউস রিপোর্ট ২৪: স্মার্টফোন বা ট্যাবলেটের সঙ্গে টিভির সংযোগ ঘটানোর অনেক উপায় রয়েছে। এর যেকোনও একটি পদ্ধতি অনুসরণ করে সহজেই আপনি আপনার টিভির সঙ্গে ফোনকে সংযুক্ত করে বড় পর্দায় পরিবারের সঙ্গে ইউটিউব, নেটফ্লিক্সসহ যেকোনও ভিডিও ক্লিপ উপভোগ করতে পারেন। ফোনের সঙ্গে টিভির সংযোগ স্থাপন করতে নিচের যেকোনও একটি পদ্ধতি অনুসরণ করুন।
বাংলা নিউস রিপোর্ট ২৪: এইচডিএমআই ক্যাবলের সাহায্যে: বর্তমানে স্মার্টফোনকে টিভির সঙ্গে সংযুক্ত করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো এইচডিএমআই ক্যাবল। এখন প্রতিটি স্মার্টটিভিতেই কোনও না কোনও ধরনের একটি এইচডিএমআই পোর্ট থাকে যা একই উৎস থেকে অডিও এবং ভিডিও উভয়ই স্থানান্তর করতে ব্যবহার হয়।
বাংলা নিউস রিপোর্ট ২৪: তবে আপনার ফোনটিতে এইচডিএমআই পোর্ট নাও থাকতে পারে। সেক্ষেত্রে বাজারে অনেক অ্যাডাপ্টার রয়েছে যা আপনার ফোন এর ইউএসবি টাইপ-সি, মাইক্রো ইউএসবি, বা অন্য কোন পোর্টে যুক্ত হয়ে এদেরকে এইচডিএমআই পোর্টে রূপান্তর করবে।
বাংলা নিউস রিপোর্ট ২৪: কিছু অ্যান্ড্রয়েড ট্যাবে আবার মিনি এইচডিএমআই বা মাইক্রো এইচডিএমআই পোর্ট থাকে যা সরাসরি একটি তারের মাধ্যমেই এইচডিএমআই পোর্টে সংযুক্ত হতে পারে।
বাংলা নিউস রিপোর্ট ২৪: ইউএসবি ক্যাবলের সাহায্যে: বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনের চার্জিংয়ের ক্যাবলের সঙ্গে একটি ইউএসবি পোর্ট থাকে যার মাধ্যমে ফোনটিকে ল্যাপটপ বা পাওয়ার অ্যাডাপ্টারের সঙ্গে সহজেই সংযুক্ত করা যায়। তাই আপনার টিভিতে যদি কোন ইউএসবি পোর্ট থাকে তবে একই প্রক্রিয়ায় শুধু একটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে ফোনকে টিভির সঙ্গে যুক্ত করতে পারেন। এটি আপনার ফোনে থাকা ফাইলগুলো টিভিতে অনস্ক্রিন করার সবচেয়ে সহজ উপায়।
বাংলা নিউস রিপোর্ট ২৪: তারবিহীন কাস্টিংয়ের সাহায্যে: আপনি যদি তার যুক্ত সংযোগের ঝামেলা এড়িয়ে চলতে চান তবে তারবিহীন কাস্টিংই হতে পারে আপনার সেরা বিকল্প। কাস্টিং হলো একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকা ফোন বা ট্যাবলেটের কন্টেন্টগুলো টেলিভিশনে স্ট্রিমিং করার একটি আধুনিক প্রক্রিয়া।
স্মার্টফোন এবং টিভির সংযোগ ঘটানোর অনেক উপায় রয়েছে
বাংলা নিউস রিপোর্ট ২৪: এয়ারপ্লে প্রযুক্তির সাহায্যে: এয়ারপ্লে মূলত নিজস্ব একটি প্রযুক্তি। অ্যাপলের ডিভাইসগুলোকে অ্যাপল টিভির সঙ্গে সংযুক্ত করতেই এটি তৈরি করেছে অ্যাপল। এয়ারপ্লেটি শুধু অ্যাপল ডিভাইসগুলোর মধ্যে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।
বাংলা নিউস রিপোর্ট ২৪: তবে আপনি যদি আইফোন বা আইপ্যাড থেকে অ্যাপল টিভিতে কোনও ভিডিও বা অডিও কন্টেন্ট পাঠান তবে আগে থেকেই তা এয়ারপ্লেতে তা সাজানো থাকতে হবে। আর উভয় ডিভাইসই যদি একই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত থাকে, তারা স্বয়ংক্রিয়ভাবে একে অপরকে শনাক্ত করবে এবং আপনি আপনার ফোনের সেটিংসে এয়ারপ্লে সংযোগটি নির্বাচন করতে পারবেন। একইভাবে আপনি তারবিহীন হেডফোনকে এর সঙ্গে সংযুক্ত করার জন্য ব্লুটুথ ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোন এবং টিভির সংযোগ ঘটানোর অনেক উপায় রয়েছে
Reviewed by Shuvo Ahamed
on
February 18, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
February 18, 2019
Rating:


No comments: